1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

কিশোরের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ১২২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মধ্যযুগীয় কায়দায় ১৩ বছরের এক কিশোরকে চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে।

গত শুক্রবার (১০ জানুয়ারি) এ ঘটনা ঘটে। গতকাল রোববার রাতে সুন্দরগঞ্জ থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়। নির্যাতনের শিকার কিশোরের নাম রাফিকুল ইসলাম (১৩)। সে উপজেলার দহবান ইউনিয়নের ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী গ্রামে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রাফিকুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের ফজলু, ইয়াজুল ও নাজমুল। তারা রাফিকুলকে গরু চুরির অপবাদ দিয়ে ফজলুর বাসায় সারারাত বেঁধে রাখে।

পরদিন গত শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাফিকুলকে স্থানীয় আফসার প্রামানিকের বাসায় নিয়ে যায় এবং হাত-পা বেঁধে তার ওপর অমানবিক নির্যান চালায় তনু প্রামাণিক, তাজু প্রামাণিক, তুহিন প্রামাণিক, লেলিন প্রামাণিক, সাবু প্রামাণিক ও মুসা প্রামাণিক।

নির্যাতনের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষটি সবার নজরে আসে। নির্যাতনের ফলে রাফিকুল অসুস্থ হয়ে পড়লে তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, কিশোর নির্যাতনের ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় সব ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!