
দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি তারা দুইজন মাদক ব্যবসায়ী।
গতকাল রোববার রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় এঘটনা ঘটে। নিহতরা হলেন রহমত আলী (৩২) ও আবুল কাশেম (৩৮)।বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম গোলাম রসূল।