1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

ইনস্টাগ্রামে ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন জনপ্রিয় এই মডেল

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন কানাডীয় মডেল রোজি গ্যাব্রিয়েল। তিনি একজন পর্যটকও।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজে তিনি নিজেই এই ঘোষণা দিয়েছেন।

মাথায় ওড়না ও সেলোয়ার কামিজ পরিহিত হাস্যজ্জ্বল একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজি। আর তার হাতে ‘দ্য ম্যাসেজ অব কোরআন’ নামে একটি বই। কেন মুসলিম হয়েছেন এর ব্যাখ্যাও দিয়েছেন কানাডিয়ান এই মডেল।

ইনস্টাগ্রামে রোজি লিখেন, ‘গত বছর আমার জীবনের কঠিনতম বছর ছিল। জীবনের সমস্ত চ্যালেঞ্জ আমাকে এই অবস্থায় নিয়ে এসেছে। আমি ছোটবেলা থেকেই সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি নিয়ে ভাবতাম। সৃষ্টিকর্তার সঙ্গে আমার সম্পর্ক অনুভব করতাম। কিন্তু আমার পথ কঠিন ছিল। সারা জীবন প্রচুর কষ্ট পেয়েছি। কষ্ট পেলে ক্ষোভ থেকে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন আমাকে তিনি কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি যে, সব কিছুই নির্ধারিত। এমনকি আমার কষ্টগুলো আসলে তার দেয়া উপহার।’

তিনি আরও বলেন, ‘আমি চার বছর আগে আমার ধর্ম বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আমি আমার সাবেক ধর্মের নিন্দা করতাম। তবে আমি আধ্যাত্মিকতার পথ অবলম্বন করেছিলাম। সেই কৌতূহল এবং সংযোগটি আরও জোরদার হয়েছে। এখন আমার আর ভয় নেই। আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল। আমি আমার সঠিক ধর্মকে আবিষ্কার করতে সক্ষম হয়েছি।’

কানাডিয়ান এই মডেল জানান, গত এক দশক ধরে মুসলিম দেশগুলো ভ্রমণ করে ইসলামকেই একমাত্র শান্তির ধর্ম বলে মনে হয়েছে।

রোজি বলেন, ‘আমি মনে মনে শান্তি, ক্ষমা এবং সবার সঙ্গে সবচেয়ে গভীর সংযোগ চাইছিলাম। আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল। সৃষ্টিকর্তা আমাকে পাকিস্তানে নিয়ে এসেছিলেন। আমার বেদনা ও অহংকার দূর করে দিয়েছেন।’

ইসলাম যে শান্তির ধর্ম তার ব্যাখ্যায় রোজি গ্যাব্রিয়াল বলেন, দুর্ভাগ্যবশত পশ্চিমারা ইসলামকে ভুলভাবে উস্থাপন করছেন।তারা ইসলাম নিয়ে ভুল ধারণা পোষণ করছেন।

তিনি বলেন, ‘সকল ধর্মের মতো ইসলামেও অনেক ব্যাখ্যা রয়েছে। ইসলামের আসল অর্থ শান্তি, ভালবাসা এবং একত্ববাদ। অন্য সব ধর্মও শান্তির বার্তা দেয়। কিন্তু ইসলাম শুধু ধর্ম নয়, একটি জীবনবিধান। যেটা মানবতার জীবন, নম্রতার জীবন এবং ভালবাসার জীবন। আমি এখন একজন মুসলমান। কলেমা শাহাদাতের মাধ্যমে আমি আল্লাহুর প্রতি নিজেকে উৎসর্গ করে শান্তির পথে জীবন কাটানোর শপথ নিয়েছি। এখন বিশ্বের জেগে ওঠা দরকার।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!