
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হবে।
আজ রোববার এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি থেকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় গতকাল শনিবার দুপুর থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য জানান। এ সময় মন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বলেও জানান এই জনসংযোগ কর্মকর্তা।