1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

রক্তাক্ত পাকিস্তানের মসজিদ,পুলিশকর্তাসহ হতাহত ৩৫

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরের এক মসজিদে জোরালো বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২০ জন।

শুক্রবার সন্ধ্যায় নিহতদের মধ্যে ওই মসজিদের ইমাম ছাড়াও কর্তব্যরত এক পুলিশ অফিসারও রয়েছেন।

তিন দিন আগে, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) এই কোয়েটা শহরেই এক বিস্ফোরণে ২ জন নিরীহ প্রাণ হারিয়েছেন। শুক্রবার ওই মসজিদে মাগরিবের নমাজ আদায়ের সময় এই বিস্ফোরণ ঘটে। কী ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা।

কোয়েটার ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) আবদুল রজ্জাক চিমা জানান, নিহত ১৫ জনের মধ্যে রয়েছেন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) আমানুল্লাহ।

পাক মিডিয়া সূত্রে খবর, নিহত ডিএসপিই মূল টার্গেট ছিল। গত মাসে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় এই কোয়েটা শহরেই ডিএসপির ছেলে নিহত হয়েছেন। এদিন বিস্ফোরণের পরপরেই মসজিদ চত্বর ঘিরে ফেলেছে পুলিশ। বিস্ফোরণের ধরন খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবক’টি হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সূত্র- এই সময়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!