1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

ঘরোয়া হোক আর বাইরে হোক, এমপিরা অংশ নিতে পারবেন না: সিইসি

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৫৮ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ঘরোয়া হোক আর বাইরে হোক, নির্বাচন-সংক্রান্ত কোনো কাজে এমপিরা অংশ নিতে পারবেন না। তারা সমন্বয়কের দায়িত্বও পালন করতে পারবেন না।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসি এসব কথা বলেন।

এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে তোফায়েল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ থেকে দুজন সংসদ সদস্যকে নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তারা হয়তো নির্বাচনী ক্যাম্পে বসে সমন্বয় করছেন বা করবেন -এ বিষয়টা ওনারা করতে পারেন কি না? জবাবে নুরুল হুদা বলেন, আমার মনে হয় পারেন না। আমি জানি না, তাদের কী দায়িত্ব দেয়া হয়েছে। আমরা অফিসিয়ালি এখনো চিঠি পাইনি। যদি চিঠি পাই তখন তাদের নিষেধ করব। নির্বাচনের ব্যাপারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

সিইসি বলেন, ‘এমপিরা সবই করতে পারবেন, কেবল নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচনের বাইরের যে কাজ, সেখান থেকে তাদের নিষ্ক্রিয় করার কোনো সুযোগ নেই। তবে তারা নির্বাচনের কোনো সমন্বয় করতে পারবেন না। নির্বাচন-সংক্রান্ত কোনো কাজে ঘরোয়া হোক আর বাইরেই হোক, সেটা তারা করতে পারবেন না। সেটা বিধিতে বলা আছে।’

সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ২২ নম্বর ধারা ১ নম্বর উপধারায় বলা আছে, ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।’

‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ অর্থ হলো- প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাহাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়র।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা তাদের বুঝিয়ে বলেছি। নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে পারবেন না। তারা তাদের নিজেদের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারবেন।’

আওয়ামী লীগের সংসদ সদস্যরা আজ নির্বাচন কমিশনের সঙ্গে যে বৈঠক করেছেন, তা করতে পারেন কি না? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘পারেন। কারণ, তারা কোনো প্রার্থীর অথবা দলের কোনো কথা নিয়ে এখানে আসেননি। তারা এসেছেন নির্বাচনের বিধিতে কী আছে সেটা জানার জন্য। এ জন্য তারা আসতেই পারেন। উনারা এখানে এসে বলেননি যে, আমাদের প্রার্থী বিপদে আছে বা তাদের কীভাবে রক্ষা করা যায়। শুধু বিধি জানার জন্য আসছেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!