1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গাইবান্ধায় তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা-২ (সদর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। গত ১০ জানুয়ারী বিকেলে হুইপ গিনি জেলা শহরের পৌরপার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ তখন থেকে দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে৷

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গাইবান্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন- গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন৷ পরে আওয়ামী লীগের জেলা নেতাদের নিয়ে জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান৷ এছাড়াও এসময় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষও শ্রদ্ধা নিবেদন করেন৷

পরে বিকাল ৫টায় রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনকে সামনে রেখে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনার উদ্বোধনের পরপর সারাদেশের মতো গাইবান্ধা পৌরপার্কে স্থাপিত ক্ষণগণনার ঘড়িতে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়।এরআগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে এসে শেষ হয়।সন্ধ্যায় সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!