1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

এ কেমন লেভেল প্লেয়িং ফিল্ড: প্রশ্ন কাদেরের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফিল্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেই। এ কেমন লেভেল প্লেয়িং ফিল্ড? আমি এটা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই। এই বিষয়টার আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছি না।

আজ শুক্রবার রাজধানীর এলেন বাড়িতে সড়ক ও জনপথ অধিদপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সংস্কার কাজ উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখছি। লেভেল প্লেয়িং ফিল্ড কাকে বলে? বিএনপি মহাসচিব, তিনি প্রকাশ্যে জনসভা করতে পারবেন, নির্বাচনী প্রচারণা করতে পারবেন, গণসংযোগ করতে পারবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটা করতে পারবেন না।

তিনি বলেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ প্রচারণায় অংশ নিতে পারবেন, কিন্তু আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, তারা এমপি, সে কারণে প্রচারে অংশ নিতে পারবেন না। সেটা কি লেভেল প্লেয়িং ফিল্ড হলো?

সেতুমন্ত্রী বলেন, আমি তার পরেও বলব, নির্বাচন কমিশনের যে আচরণবিধি, আমরা তা পালন করব। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি মন্ত্রী-এমপি হিসেবে আচরণবিধি মেনে চলছি। আচরণ বিধি যেহেতু হয়েই গেছে। তবে এটা নিয়ে প্রশ্ন আছে, বিতর্ক আছে, যেটা আমি বললাম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলীয়ভাবে আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রী মন্ত্রীদের জানিয়ে দিয়েছেন কোনভাবেই যেনো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন না হয়।

পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশের নির্বাচন প্রক্রিয়ার কথা তুলে ধরে তিনি আরো বলেন, ত্রিপুরা, কর্নাটকের বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রীও প্রচারণায় অংশ নেন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশেও স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো প্রশ্ন উঠছে না। আইন লঙ্ঘন হয় না। বাংলাদেশে কেন লঙ্ঘন হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!