1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

দেশের মানুষকে মুক্ত করার আন্দোলন শুরু হলো: ফখরুল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

ঢাকার দুই সিটি কর্পোরেশনে (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচন কেন্দ্রীক প্রচারণাকে নতুন আন্দোলন বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ আন্দোলন হচ্ছে জনগণের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে ফিরিয়ে আনার ও দেশের মানুষকে মুক্ত করার আন্দোলন।’

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেছেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আজকের এ নির্বাচনকে আমরা গণতন্ত্র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য একটা আন্দোলন হিসেবে নিয়েছি। আজ থেকে আমাদের নতুনভাবে আন্দোলন শুরু হলো।’

এ সময় মির্জা ফখরুল স্লোগান তোলেন, আমাদের মার্কা কী ‘ধানের শীষ, ধানের শীষ’।

নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা ইশরাকের লিফলেট বিতরণ করেন।উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!