1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর উত্তম হত্যাকান্ডের আলামত উদ্ধার : স্ত্রীসহ আটক-২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর উত্তম হত্যাকান্ডের আলামত হিসেবে পুকুর হতে ৪টি দেশিও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উত্তমের স্ত্রী ললিতা রানী (১৪) এবং তার প্রেমিক প্রতিবেশী সম্ভু চন্দ্র সরকারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র স্বদেশ চন্দ্র সরকারকে (১৪) আটক করেছে। হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধী উত্তমের স্ত্রী ললিতার রানী দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বুধবার দিবাগত রাত ৪ টার সময় স্বদেশ চন্দ্রকে গ্রেফতার করে। হত্যাকান্ডের আলামত উদ্ধারের স্বার্থে পুলিশ আসামী গ্রেফতারের বিষয়টি গোপন করেছিলেন। স্বদেশের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ বৃহস্পতিবার সকাল হতে উত্তমের বাড়ির পিছনের পুকুরের পানি স্যালোমেশিন দিয়ে সেঁকে সন্ধ্যা ৬ টারদিকে পুকুর থেকে দেশিও অস্ত্র একটি কুড়াল, ২টি ছোট চাকু এবং ১টি বেকি উদ্ধার করে। জানা গেছে, হত্যাকান্ডের দিন উত্তমের স্ত্রী ললিতা রানীর পরিকল্পনা মোতাবেক তার প্রেমিক স্বদেশ চন্দ্রকে সাথে নিয়ে হত্যাকান্ডটি সংঘটিত করে।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, প্রেম ঘটিত কারণে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। বেশ কয়েকদিন ধরে উত্তমের স্ত্রী ললিতা রানীকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের রহস্য বের হয়ে আসে। গত বছরের ৩১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৬টার সময় পৌর সভার ৬নং ওয়ার্ডের তাঁতীপাড়া মহল্লার রাজমিস্ত্রী উত্তম কুমার দেবনাথকে (৩০) তার নিজ শয়ন ঘরে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারী। উত্তম ওই মহল্লার নিবারণ চন্দ্রের ছেলে। মাত্র বছর খানেক আগে প্রতিবেশী সুকুল চন্দ্রের কন্যা ললিতা রানীর সাথে উত্তমের বিয়ে হয়।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারী রোববার দিবাগত রাত ৯টার সময় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উত্তম কুমার দেবনাথের পরিবারকে সমবেদনা জানাতে থানা পুলিশকে অল্প সময়ের মধ্যে প্রকৃত অপরাধিকে গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি সকল অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশকে সহায়তা করার আহবান জানান। তিনি বলেন আমার বিশ্বাস প্রকৃত অপরাধি অবশ্যই শাস্তি পাবে। সেই ধারাবাহিকতায় পুলিশ আসামী আটকসহ ৯ জানুয়ারি বৃহস্পতিবার হত্যাকান্ডের আলামত উদ্ধার করে ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!