1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

দুই সাক্ষীকে হুমকির অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দুই সাক্ষীর বাড়িতে সহযোগীদের নিয়ে মিন্নি হুমকি দিয়েছেন।

আজ বুধবার রিফাত হত্যা মামলার প্রথম সাক্ষীর দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়।

তাই মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু।

এদিন একই আদালতে এ মামলার প্রথম সাক্ষ্য দেন নিহত রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের এ মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, গত ৪ জানুয়ারি বিকেলে রিফাত শরীফ হত্যা মামলার সাক্ষী জাকারিয়া বাবু এবং হারুন মৃধার বাড়িতে গিয়ে মিন্নিসহ আরও পাঁচজন তাদের সাক্ষী না দেয়ার জন্য হুমকি দেন।

এ সময় মিন্নি তাদের বলেন, যদি তারা সাক্ষী দেয় তাহলে তাদের পরিণতিও রিফাত শরীফের মতো হবে। তাই সাক্ষীদের নিরাপত্তা এবং ভয়ভীতি দূর করার জন্য মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মিন্নির জামিন বাতিলের বিষয়ে আদালত আদেশ দেবেন বলেও জানান তিনি।

জামিন বাতিলের আবেদনের বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, যে অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়েছে, তা সম্পূর্ণ হয়রানিমূলক এবং এ অভিযোগ বিশ্বাসযোগ্যও নয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত রিফাতকে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও প্রিন্স মোল্লা জামিনে রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!