1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

প্রচারণায় অংশ নিতে পারবেন না মন্ত্রী-এমপিরা

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ডিএসসিসির ভোটে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মন্ত্রী বা সংসদ সদস্যরা (এমপি) প্রচারণা কাজসহ কোনো ধরনের নির্বাচনী কার্যাক্রমে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনের মিলনায়তনে আ.লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আ.লীগের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে করেন। এ সময় আ.লীগ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট দেবুল কুমার প্রমুখ।

আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার অনুপস্থিতিতে কমিশনের নেতৃত্ব দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল ( অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহবুব তালুকদার বলেন, মন্ত্রী-এমপিরা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না। পাশাপাশি তারা নির্বাচনি কোনো কাজের সঙ্গেও জড়িত থাকতে পারবেন না।তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) জন্য চ্যালেঞ্জ। ভোটার উপস্থিতি বেশি না হলে, এটি ভালো কিছু হবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!