1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

নাইকো মামলার রায় গোপন করতে চাপ প্রয়োগ করেছে সরকার: ফখরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাইকো দুর্নীতি মামলার মূল মামলা যেটা আন্তর্জাতিক আদালত হয়েছে তা গোপন করে সরকার এ মামলা করেছে। এ মামলায় আন্তর্জাতিক আদালতে অলরেডি রায় হয়েছে। এতে বলা হয়েছে কোনো ধরণের কোনো রকম দুর্নীতি হয়নি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যায়ভাবে যাদেরকে এ মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল তারা সম্পূর্ণ নির্দোষ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদের স্মরণে জিয়া পরিষদ আয়োজিত নাগরিক স্মরণ সভায় ফখরুল এসব কথা বলেন।

জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান এম সলিমুল্লাহ খানের সভাপতিত্বে সিনিএই স্মরণ সভায় বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, প্রয়াত কবীর মুরাদের স্ত্রী বেগম মমতাজ কবীর, জিয়া পরিষদের নেতা আবদুল্লাহিল মাসুদ, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ শফিকুল ইসলাম, লুৎফর রহমান, মওদুদ হোসেন, আলমগীর পাভেল, মাহফুজুর রহমান ফরহাদ, এমতাজ হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো এই বিষয়টা সবাই একটু জানার চেষ্টা করবেন। আমি ছোট্ট করে একটু বলতে চাই, এখানে বলা হয়েছে ট্রাইব্যুনালের রায়ের বিষয়টি যেন জনসম্মুক্ষে প্রকাশ করা না হয় এজন্য ইন্টারন্যাশনাল সেন্ট্রাল ফর সেটেলমেন্ট অফ ইনভেসমেন্টসকে চাপ দিয়েছে সরকার। যেন বেগম জিয়াকে নির্দোষ বলে রায় দেওয়া হয়েছে এটা প্রকাশ করা না হয়।

তিনি বলেন, এই মামলায় আন্তর্জাতিক আদালতে যারা বিচারক ছিলেন তারা সবাই বিদেশি। আমাদের সরকার ও সেখানে ছিল তারা অভিযোগ নিয়ে গিয়েছিল। শুনানির শেষে তারা বলেছেন নায়িকা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং বেগম খালেদা জিয়ার এখানে কোনো সংশ্লিষ্টতা নেই এবং এখানে যাদের আসামি করা হয়েছে তাদের দুর্নীতির কোনো প্রমাণ তারা করতে পারেনি। এই ধরনের যতগুলো মামলা দেওয়া হয়েছে এই সবগুলো মামলা মিথ্যা মামলা। জনাব তারেক রহমানকেও যে সকল মামলায় জড়ানো হয়েছে তার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।

বিএনপি মহাসচিব আরো বলেন, সরকার দীর্ঘ সময় ধরে বলে আসছেন তারেক রহমান এসকল দুর্নীতির সঙ্গে জড়িত অথচ আজ পর্যন্ত তারা একটিরও প্রমাণ করতে পারেনি। এবং একটি মামলায় মামলার বিচারক তাকে নির্দোষ বলে রায় দেওয়ার কারণে ওই বিচারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

মির্জা ফখরুল বলেন, সরকার বিচার বিভাগকে সম্পূর্ণ নিজেদের আওতায় করে রেখেছে এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ও সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার এই বিচার বিভাগকে ব্যবহার করছে। আজকে বাংলাদেশ বলতে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে।

তিনি আরো বলেন, অর্থনীতি এখন এম্পটি ভেসেলের মধ্যে পড়ে গেছে। বাইরে থেকে ঢোল বাজায় উন্নয়ন উন্নয়ন কিন্তু ভেতর একদমই ফাঁকা। এই রাষ্ট্রকে পরিপূর্ণ ভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগ চূড়ান্ত করে ফেলেছে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন এসেছে। এই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, বিগত নির্বাচনের এমন অবস্থা দেখেও আপনারা নির্বাচনে গেছেন কেন? আমরা বলেছি নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে এই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যেতে চাই। আমাদের নির্বাচনে যেতে হবে ও নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের কাছে যাব এবং জনগণকে সঙ্গে নিয়েই এই সরকারকে আমরা নিয়মতান্ত্রিকভাবে পরাজিত করবো। এটাই আমাদের কাজ। আর এ কাজটি এখন আমরা করে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!