
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বাল্কহেডের মাস্টারসহ দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়া বাল্কহেডসহ ৪ জনের মরহেদ উদ্ধার করে।