1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রংপুর-ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার নামক স্থানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

আজ শুক্রবার উপজেলার রংপুর-ডোমার-পঞ্চগড় সড়কে ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি হারুন অর রশীদ জানান, ওই গ্রামের জহুরুল ইসলামের জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তারা একটি মাইক্রোবাসে করে মোকামতলায় যাচ্ছিলেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ আরও ৯ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান। তবে তার নাম জানা যায়নি।কিশোরগঞ্জ দমকল বাহিনীর ইনচার্জ মো. রেদওয়ানুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাই। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!