1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

ব্যালট পেপার নিয়ে রাজশাহী বাস টার্মিনাল রণক্ষেত্র, সাংবাদিকসহ আহত ১০

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

 

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের সময় তিন নির্বাচন কমিশনার ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন। ছিনতাই করা হয় ব্যালট পেপার। পরে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, ভোট গণনা শুরুর আগেই শ্রমিকদের এক পক্ষ কেন্দ্রে হামলা চালায়। হামলাকারিরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এসময় অপর পক্ষ বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় প্রধান নির্বাচন কমিশনার অঙ্কুর সেনসহ তিন কমিশনার আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তিন নির্বাচন কমিশনারকে উদ্ধার করা হয়। তবে শ্রমিকদের কোন কোন পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তদন্ত করে যানা যাবে বলে জানান ওসি শাহাদত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যালট পেপার বাছাই শেষ হয় রাত ১টার দিকে। বছাইয়ের পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে নির্বাচিত হচ্ছেন তা অনেকটায় নিশ্চিত হন প্রার্থীরা। বাছাই শেষে ভোট গণনা শুরু হলে সভাপতি প্রার্থী কামাল হোসেন রবির সমর্থকরা সেখানে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।

এসময় সাধারণ সম্পাদক পদের প্রার্থী মাহাতাব হোসেন চৌধুরীর সমর্থকরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ ধারালো ও আগ্নেয়াস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে পুরো টার্মিনাল এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।

এসময় ছবি তুলতে গেলে এটিএন বাংলার রিপোর্টার সুজাউদ্দিন ছোটনকে লাঞ্ছিত করে তার ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়। পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষ অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়লেও প্রথমে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবেই বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে ৬০জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় করছেন। ভোটার সংখ্যা ৩ হাজার ৪৯৫ জন। তবে কতজন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন তা জানা যায়নি।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!