1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

শ্যামলীর চাপায় প্রাণ গেল তিন যাত্রীর

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের পাশে (মোরাপাড়া) বেপরোয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক যাত্রী।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, বায়েজিদ বোস্তামির আতুরার ডিপুর নুর আহমদ আহমদের ছেলে জানে আলম এবং পাহাড়তলীর মকবুল আহমদের ছেলে জামাল আহমদ।

আহতদের মাঝে শিশির দে নামে একজনের নাম জানা গেলেও পরিচয় জানা যায়নি। বাকিদেরও নাম-ঠিকানা পাওনা যায়নি। হতাহত সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারমুখী প্রাইভেটকার ও চট্টগ্রামমুখী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কারটি বাসের নিচে আটকে যায়। সেখান থেকে নিহতদের উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে শিশিরকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামু ক্রসিং তুলাতলী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক আবু আবদুল্লাহ জানান, চট্ট মেট্টো গ-১৩-৫২১১ নম্বরের প্রাইভেটকারটির সঙ্গে ঢাকা মেট্টো ব-১৫-১১০৫ নম্বরের শ্যামলী বাসের সংঘর্ষ হয়। এতে কারের তিন যাত্রী নিহত হন। গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।গাড়িগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যানচলাচল স্বাভাবিক করতে রাত ১টায়ও তারা ঘটনাস্থলে রয়েছেন বলে উল্লেখ করেন ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!