1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ: দেশজুড়ে বসবে ৮৩ ‘কাউন্টডাউন ক্লক’

  • আপডেট হয়েছে : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৩১ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন গণনার জন্য দেশজুড়ে বিভিন্ন পয়েন্টে মোট ৮৩টি ঘড়ি বসানো হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির নিরাপত্তা উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু হবে ১০ জানুয়ারি। এ উপলক্ষে দেশের ১২ সিটি করপোরেশনে ২৮টি স্পটে, ৫৩ জেলায় ও দুটি উপজেলা মিলিয়ে মোট ৮৩টি ঘড়ি বসানো হবে।

ওই দিন প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের কাউন্টডাউন উদ্বোধন করবেন।

অনুষ্ঠাস্থলের পাশে চলমান মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ওই বন্ধ রাখার অনুরোধ করা হবে জানিয়ে আসাদুজ্জামান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনী, আইনশৃঙ্খলাবাহিনী তাদের সহযোগিতা করবে।

“প্যারেড গ্রাউন্ডে কাউন্টডাউন অনুষ্ঠানে দুই হাজার আমন্ত্রিত অতিথি ও ১০ হাজার দর্শক আসবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দর্শকরা অংশ নিতে পারবেন।”

জনসাধারণের দেখার সুবিধার্থে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে টিভি স্ক্রিন বসানো হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

তিন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ১৭ মার্চ হলেও তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনকে কাউন্টডাউন উদ্বোধনের জন্য ঠিক করা হয়েছে।“ওই বিকাল ৩টায় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের কাউন্টডাউনের উদ্বোধন হবে। বঙ্গবন্ধু যেখানে যেভাবে বিমানে করে এসেছিলেন ঠিক সেখানে সেভাবেই অনুষ্ঠিত হবে। সেখানে বঙ্গবন্ধু যেরকম বিমানে করে এসেছিলেন সেরকম একটি বিমান রাখা হবে। সারা দেশেই অনুষ্ঠান হবে। যারা অনুষ্ঠান আয়োজনে আগ্রহী, তাদের মুখ্য সমন্বয়কের অনুমতি নিতে হবে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!