1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

এক নজরে ২০২০ সালে সরকারি ছুটি

  • আপডেট হয়েছে : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৩০ বার পড়া হয়েছে

নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২০ সালে মোট সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। এছাড়া নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। ২০১৯ সালে সরকারি ছুটি ছিল ১৯ দিন। তবে ২০২০ সালে সরকারি ছুটি থাকবে ২২ দিন।

সাধারণ ছুটিসমূহ:

এখানে মোট ১৪ দিন সরকারি ছুটি পাওয়া যাবে। দিনগুলো হলো – ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস,২৬ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ মে, মে দিবস, ৬ মে, বুদ্ধ পূর্ণিমা, ২২ মে, জুমাতুল বিদা, ২৫ মে, ঈদ-উল-ফিতর, ১ আগস্ট, ঈদ-উল-আযহা, ১১ আগস্ট, শুভ জন্মাষ্টমী, ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস, ২৬ অক্টোবর, দুর্গাপূজা (বিজয়া দশমী), ৩০ অক্টোবর, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর, বিজয় দিবস, ২৫ ডিসেম্বর, বড় দিন।

নির্বাহী আদেশে সরকারি ছুটি পাওয়া যাবে ৮ দিন:

৯ এপ্রিল, শব-ই-বরাত, ১৪ এপ্রিল নববর্ষ, ২১ মে, শব-ই-ক্বদর, ২৪ ও ২৬ মে, ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন), ৩১ জুলাই ও ২ আগস্ট, ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন), ৩০ আগস্ট এবং আশুরা।

ঐচ্ছিক ছুটি:

এছাড়াও ইসলাম, সনাতন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় ঐচ্ছিক ছুটি রয়েছে সব মিলিয়ে ২৬ দিন। দিনগুলো হলো – ২৩ মার্চ, শব-ই-মিরাজ, ২৭ মে, ঈদ-উল-ফিতর (ঈদের পরের ২য় দিন),

৩ আগস্ট, ঈদ-উল-আযহা (ঈদের পরের ২য় দিন), ১৪ অক্টোবর, আখেরি চাহার সোম্বা, ২৭ নভেম্বর, ফাতেহা-ই-ইয়াজদাহম, ২৯ জানুয়ারি, শ্রী শ্রী সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, ৯ মার্চ, শুভ দোলযাত্রা, ২২ মার্চ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১৭ সেপ্টেম্বর, শুভ মহালয়া, ২৫ অক্টোবর, শ্রী শ্রী দুর্গাপূজা (নবমী), ৩০ অক্টোবর, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, ১৪ নভেম্বর, শ্রী শ্রী শ্যামা পূজা,

১ জানুয়ারি, ইংরেজি নববর্ষ, ২৬ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ৯ এপ্রিল, পুণ্য বৃহস্পতিবার, ১০ এপ্রিল, পুণ্য শুক্রবার, ১১ এপ্রিল, পুণ্য শনিবার, ১২ এপ্রিল, ইস্টার সানডে; ২৪ ও ২৬ ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড় দিনের পূর্বের ও পরের দিন), ৮ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল, চৈত্র সংক্রান্তি, ৪ জুলাই, আষাঢ়ি পূর্ণিমা, ২ সেপ্টেম্বর, মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা), ১ অক্টোবর, প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে ২ দিন। দিনগুলো হলো- ১২ ও ১৫ এপ্রিল, বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের অনুরূপ সামাজিক উৎসব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!