1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

কেন ঢাকায় জনসভা করতে পারছে না বিএনপি?

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

পুলিশ অনুমতি না দেয়ায় বিরোধী দল বিএনপি বুধবার রাজধানী ঢাকায় তাদের পূর্বঘোষিত জনসভা করতে পারেনি। প্রতিবাদে আগামিকাল বৃহস্পতিবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তারা।

দলটির অভিযোগ গত এক বছর ধরে ঢাকায় বিএনপিকে জনসভার অনুমতি দিচ্ছে না পুলিশ।

এ সপ্তাহের শুরুতে শনিবার সকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি চালিয়েছিলো পুলিশ।

সে ঘটনায় ক্ষুব্ধ বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রোববার রাতেই বৈঠকে বসে বুধবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ বা জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল।

সোমবার সে অনুযায়ী পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছিলো দলটির পক্ষ থেকে। দলের একটি প্রতিনিধি দল আজ পুলিশ কর্মকর্তাদের সাথে দেখাও করেছিলেন, কিন্তু জনসভার অনুমতি আর মেলেনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলছেন পুলিশ কর্মকর্তারা অনুমতি না দেয়ার কারণ সম্পর্কেও কিছু বলেননি তাদের। সে কারণেই নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন তারা।

তিনি বলেন, “এক বছর ধরে কোন সমাবেশ জনসভার অনুমতি দেয়া হচ্ছেনা। গণতন্ত্র চর্চাকে এভাবেই পুলিশি অনুমতি নির্ভর করা হয়েছে। দু:শাসনের যে আদর্শ রাষ্ট্র – সেটিই এখন বাংলাদেশ”।

ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর বিভাগ এবং বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের দেয়া তথ্য অনুযায়ী এক বছর আগে পহেলা মে-তে সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের অনুমতি পেয়েছিলো তারা।

এর আগে ওই বছরের ৫ই জানুয়ারি দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার অনুমতি দিয়েছিলো পুলিশ। তাদের দাবি এরপর থেকে গত প্রায় এক বছর ধরে সোহরওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে জনসভা করতে পারেনি তারা।

তবে গত বছরের ১৯শে মার্চে তাদের জাতীয় কাউন্সিলের ভেন্যু হিসেবে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের পাশাপাশি বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারের অনুমতি পেয়েছিলো।

এরপর স্বাধীনতা দিবস ও ৭ই নভেম্বর ছাড়াও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করতে সোহরওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি দলটি। তবে পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষক ও ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলছেন রাজনৈতিক সভা সমাবেশের অনুমতির বিষয়টি শুধুই পুলিশ বিভাগের বিষয় নয়, বরং পুলিশের অনুমতি দেওয়ার বিষয়টি নির্ভর করে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।

তিনি বলেন, “পাবলিক মিটিং যে কোনো নাগরিকের অধিকার। অনুমতি না দেয়া বা বাধা দেয়া আমার কাছে ভালো ঠেকছেনা। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া, এটা পুলিশের সিদ্ধান্তের বিষয় হতে পারে না।”

তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলছেন ঢাকার পরিস্থিতি, জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই পুলিশ এসব বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং তার মতে এক্ষেত্রে সব রাজনৈতিক দলকেই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করে পুলিশ।

তিনি বলেন, “পুলিশ সরকার রাষ্ট্র ও জনগণের স্বার্থে অনেক সময় অনুমতি দেয় বা দেয় না। এজন্য সরকারকে দায়ী করার কোনো যুক্তি নেই।”

বিএনপি নেতা রিজভী আহমেদ অবশ্য বলছেন সভা সমাবেশ না করতে দেয়ার প্রতিবাদে নিয়মিতই কর্মসূচি পালন করবেন তারা তবে এ মুহুর্তে এ বিষয়ে কোন ধরনের সংঘাতেও জড়ানোর অভিপ্রায় নেই তাদের।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!