1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

টেকনাফে তিন লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

২০১৯ সালের শেষ দিনে কক্সবাজারের টেকনাফে তিন লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবার বিশাল চালান জব্দ হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার দুপুরে টেকনাফের ২ বিজিবির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লে. কর্নেল ফয়সল হাসান খান।

লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, আজ মঙ্গলবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সীমান্ত দিয়ে প্রবেশের খবর পেয়ে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার জলসীমানায় লালদ্বীপ থেকে বের হয়ে কয়েকজন পাচারকারী নাফ নদীর কিনারে পৌঁছে। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে চারটি বস্তা ফেলে বাগানের ভেতর ঢুকে যায়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার বস্তা থেকে তিন লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা বিজিবির সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।

লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, বিজিবি সীমান্তে গত এক বছরে ৭০ লাখ পিস ইয়াবাসহ তিন শতাধিক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় বিভিন্ন সময় ‘বন্দুকযুদ্ধে’ ৩৬ মাদক পাচারকারী নিহত হয়। এর মধ্যে নারীসহ ১৭ জন রোহিঙ্গা ছিল।সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তে কঠোর নজরদারি রাখায় ইয়াবা পাচারকারীরা ধরা পড়ছে। কোনো মাদক ব্যবসায়ী ও পাচারকারী ছাড়া পাবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!