1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

শহরের যানজট নিরসন না হওয়া পর্যন্ত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা বর্জনের ঘোষনা দিল সাদুল্যাপুর প্রেসক্লাব

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

সাদুল্যাপুর শহরের যানজট নিরসন না হওয়া পর্যন্ত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বর্জনের ঘোষনা দিয়েছেন সাদুল্লাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য প্রেসক্লাবের সভাপতি এই ঘোষনা দেন।

সভায় সাদুল্যাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা বলেন, দীর্ঘদিন থেকে সাদুল্যাপুর উপজেলা শহরের যানজট নিরসণের পদক্ষেপ নেওয়ার জন্য এই আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রেসক্লাবের প্রতিনিধিগন কথা বলে আসছেন। সেই প্রেক্ষিতে সাবেক উপজেলা নির্বাহি কর্মকর্তা রহিমা খাতুন ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবী নেওয়াজ দুই দুই বার পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে সংশ্লিষ্ট প্রশাসনের ধারাবাহিক পর্যবেক্ষন না থাকায় তা ভেস্তে যায়। তিনি আরও বলেন, বিষয়টির একটি স্থায়ী সমাধানের জন্য অতি জরুরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কারণ ইতিমধ্যে এই যানজটের ফলে উপজেলা শহরে দুর্ঘটনায় দুইজন নিহত ও অসংখ্য মানুষ শরীরের একাধিক অঙ্গ হারিয়েছেন।

সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা নাগরিক কমিটির সভাপতি এবিএম হান্নান পিন্টু, সাদুল্লাপুর সরকারী কলেজের প্রতিনিধি প্রভাষক মাহমুদুল হক মিলন ও সাদুল্লাপুর কেএম পাইলট সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিনিধি মোস্তাফিজার রহমান ফারুক সমর্থন জানিয়ে এই সমস্যার আশু সমাধানের পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

প্রেসক্লাবের সভাপতি বলেন, যতদিন পর্যন্ত সাদুল্যাপুরের যানজটের কোন সামাধান হবে না। ততদিন এই কমিটির সভায় প্রেসক্লাবের প্রতিনিধিগন অংশ নিবেন না।

প্রসঙ্গত. উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, ভাইস চেয়ারম্যান দিদারুর ইসলাম মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলার ১১ ইউপি চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!