1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের কর্মসূচি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

হিজড়া জনগোষ্ঠী বাংলাদেশের  মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ এবং সমাজসেবা অধিদফতরের জরিপমতে, বাংলাদেশে হিজড়ার সংখ্যা প্রায় ১০ হাজার। আবহমানকাল থেকে সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক উন্নয়নসহ, শিক্ষাব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে সমাজের মূলস্রোতধারায় সামিল করতে “হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি” নামক একটি উদ্যোগ গ্রহণ করেছে।

এ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে-স্কুলগামী হিজড়াশিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে ৪ স্তরে (জনপ্রতি মাসিক প্রাথমিক ৭০০, মাধ্যমিক ৮০০, উচ্চ মাধ্যমিক ১০০০ এবং উচ্চতর ১২০০ টাকা হারে) উপবৃত্তি প্রদান, ৫০ বছর বা তদুর্ধ বয়সের অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বিশেষভাতা জনপ্রতি মাসিক ৬০০ প্রদান, বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতাবৃদ্ধি ও আয়বর্ধনমূলক  কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের সমাজের মূলস্রোতধারায় আনয়ন করা এবং প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা ১০,০০০/-( দশ হাজার) টাকা প্রদান করা। ১৮ বছর বয়সোর্ধ্ব কর্মক্ষম হিজড়া ব্যক্তিদের ট্রেডভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়  এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণোত্তর অফেরতযোগ্য আর্থিকসহায়তা প্রদান করা হয়।

২০১২-২০১৩ অর্থবছর থেকে পাইলট কর্মসূচি হিসেবে দেশের ৭টি যেমন- ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, খুলনা ,বগুড়া এবং সিলেটে এ কর্মসূচি শুরু হয়। ২০১২-১৩ অর্থবছরে অর্থবরাদ্দ ছিল ৭২,১৭,০০০ (বাহাত্তর লক্ষ সতের হাজার) টাকা। ২০১৩-১৪ অর্থবছরে নতুন ১৪ টি জেলাসহ মোট ২১টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

নতুন অন্তর্ভুক্ত জেলাগুলো হচ্ছে গাজীপুর, নেত্রকোণা, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া ও পিরোজপুর। এ অর্থবছরে (২০১৩-১৪) মোট বরাদ্দ ছিল ৪,০৭,৩১,৬০০ (চারকোটি সাতলক্ষ একত্রিশহাজার ছয়শত টাকা)।অন্যদিকে ২০১৪-২০১৫ অর্থবছরের এ কর্মসূচির জন্য বরাদ্দ ছিল ৪,৫৮,৭২,০০০.০০ (চারকোটি আটান্নলক্ষ বাহাত্তরহাজার) টাকা। তবে ২০১৫-১৬ অর্থবছরে এ কর্মসূচিকে ৬৪টি জেলাতেই সম্প্রসারিত করা হয়েছিল। ২০১৮-১৯ অর্থবছরে ৬৪ জেলায় বরাদ্দকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল ১১ কোটি ৪০ লক্ষ টাকা। তবে ২০১৯-২০ অর্থবছরে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ হচ্ছে ৫,৫৬,০০,০০০/- (পাঁচকোটি ছাপ্পান্নলক্ষ) ) টাকা। ২০১২-১৩ থেকে ২০১৯-২০ অর্থবছরে শিক্ষাভাতার ক্ষেত্রে লক্ষ্যভুক্ত উপকারভোগীর সংখ্যা হচ্ছে সর্বমোট-৮,২৯২ জন, হিজড়াভাতাভোগী ১৪,৬৫১ জন, প্রশিক্ষণভাতাভোগীর সংখ্যা ১,১০,৭০০ জন এবং ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত প্রশিক্ষণোত্তর ভাতাভোগী হিজড়া ছিল ৭৪,৩০০ জন।  প্রেস-বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!