1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

সৌদিতে গ্রেফতার দুই শতাধিক নারী-পুরুষ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

আটসাট পোশাক পরাসহ প্রকাশ্যে শালীনতা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০০ জনের বেশি নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। রক্ষণশীল সৌদি আরবে সম্প্রতি সামাজিক বিভিন্ন নিয়মে শিথিলতা আনার উদ্যোগ নেওয়ার পর এবারই প্রথম এভাবে দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হলো।

আজ সোমবার রিয়াদ পুলিশ একাধিক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে।

টুইট বার্তায় দেশটির পুলিশ জানিয়েছে, অশালীন পোশাক পরাসহ নৈতিকতা লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে ১২০ জন পুরুষ ও নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শালীনতা লঙ্ঘনকারীদের গ্রেফতার পর জরিমানাও করা হয়েছে।

আরেক বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হয়েছেন বলে নারীরা অভিযোগ জানানোর পর আরও ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রিয়াদে এমডিএল বিস্ট সঙ্গীত উৎসবে হয়রানির শিকার হয়েছিলেন বলে ওই নারীরা অভিযোগ করেন।

রিয়াদে এই সঙ্গীত উৎসবে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তবে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ। এমনকি সন্দেহভাজনদের কবে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়েও জানানো হয়নি।

সৌদিতে চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শনী এবং নারীদের গাড়ি চালানোর ওপর আরোপিত কয়েক দশকের পুরোনো নিষেধাজ্ঞা চলতি বছর প্রত্যাহার করে সামাজিক সংস্কারের ব্যাপক উদ্যোগ নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার এই উদ্যোগের পর সৌদির দেশটিতে এখন নারী-পুরুষরা কনসার্টে অংশ নিতে পারছেন।

সামাজিক বিভিন্ন নিয়মে শিথিলতা আনতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া উদ্যোগে দেশটির অনেক নাগরিক স্বাগত জানিয়েছেন, তবে এদের বেশিরভাগের বয়স ৩০ এর নিচে।তবে গত সেপ্টেম্বরে সৌদি আরব কর্তৃপক্ষ জানায়, শালীনতা লঙ্ঘন, অশালীন পোশাক পরা, জন-আকর্ষণ তৈরি করে এমন আচরণ প্রদর্শনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রথমবারের মতো দেশটিতে পর্যটক ভিসা ইস্যু করার পর সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!