1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা

গাইবান্ধায় মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে থানায় আটক মা-বাবা

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামে পালিত মেয়েকে ধর্ষণের মামলা করতে গিয়ে পালক বাবা ওই ইউনিয়নের ওয়ার্ড সদস্য নিজেই আসামি হয়ে জেল খেটেছেন।

আজ সোমবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ধর্ষণের শিকার ওই কিশোরী।

ধর্ষণ ঘটনার মূল আসামি মাসুদ মিয়ার বিচার এবং মিথ্যা ধর্ষণ মামলা থেকে বাবার অব্যাহতি, সুবিচারসহ সাদুল্যাপুর থানা পুলিশের অন্যায়-দুর্নীতির প্রতিকারের দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবুর বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় ৪নং ওয়ার্ড সদস্য জামিলের (ছদ্মনাম) সঙ্গে মনোমালিন্য চলে আসছিল।

একপর্যায়ে চেয়ারম্যান তাকে ফাঁসাতে নানান ফন্দি তৈরি করেন। চেয়ারম্যানের নিকটতম প্রতিবেশী একই ইউনিয়নের দক্ষিণ সনতোলা গ্রামের আবুল হোসেনের ছেলে মাসুদ মিয়ার সঙ্গে জামিলের পালিত মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ প্রেমের সম্পর্কের জের ধরে গত ৩ মে রাতে নিজ বাড়িতে জামিলের মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে মাসুদ মিয়া পালিয়ে যায়।

এ ঘটনায় পরের দিন ৪ মে ধর্ষিত মেয়েকে নিয়ে জামিল ও তার স্ত্রী সাদুল্যাপুর থানায় ধর্ষক মাসুদ মিয়ার বিরুদ্ধে মামলা করতে গেলে তাদের আটক করে থানা হাজতে রেখে নির্যাতন করে পুলিশ। শুধু তাই নয়, পুলিশ জোর করে তাদের মেয়েকে দিয়ে উল্টো পালক বাবা জামিলের বিরুদ্ধেই ধর্ষণ ও অকাল গর্ভপাত ঘটানোর মিথ্যা অভিযোগে জোর পূর্বক স্বাক্ষর নিয়ে মামলা দায়ের করে।

সংবাদ সম্মেলনে ধর্ষিতা, ধর্ষিতার বাবা, মা, ও প্রতিবেশী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!