1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম

‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ‘এশিয়ান টাউনস্কেপ জুিরস এওয়ার্ড’ লাভ করেছেন। তাঁর সরকারের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এবং উক্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দোকার এই সম্মাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিবছর যে সকল শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যসমূহ অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোই এই পুরস্কার প্রদানের লক্ষ্য।

সরকারের গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন এবং রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটি এই পুুরস্কার পায়।

‘এশিয়ান টাউনস্কেপ জুিরস এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানটি গত ২৩ নভেম্বর আয়োজক সংস্থা ‘দি এসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ কনসালটেন্ট, হংকং, চায়না কর্তৃক টেকনোলজিক্যাল এন্ড হাইয়ার এডুকেশন ইনস্টিটিউট হংকং এ অনুষ্ঠিত হয়।

ফুকোওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি এবং এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটির সহায়তায় ইউএন-হ্যাবিটেট রিজোনাল অফিস ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক প্রতি বছর এ পুরস্কারটি প্রদান করে।

এবছর এশিয়া প্যাসিফিকের ৮টি দেশের সর্বমোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পূর্বাচল নতুন শহর পকল্পের ১৯ নং সেক্টরে নির্মিতব্য থ্রি এল:ল্যাংগুয়েজ, লিবার্টি এবং লিগ্যাসি আইকনিক টাওয়ার প্রকল্প, ১ নং সেক্টরে নির্মিতব্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ৪ নং সেক্টরে নির্মানাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রকল্পটি ২০১৯ সালের এশিয়ান টাউনস্কেপ জুরিস এওয়ার্ড পদক প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করে।

রাজধানীর পূর্বাচলে সর্বমোট ৬ হাজার ২শ ২৭ দশমিক ৩৬ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সূত্র-বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!