1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম

মিশরে সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ নিহত ২৮

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

মিশরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় শনিবার টেক্সটাইল কর্মী ও এশিয়ান পর্যটকসহ কমপক্ষে ২৮ ব্যক্তি নিহত হয়েছে। সরকারি গণমাধ্যম ও অন্যান্য সূত্র একথা জানায়। খবর এএফপির।

রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র আল আহরাম-এর ওয়েবসাইটে জানানো হয়, পোর্ট সাইদ ও মিশরের উত্তরাঞ্চলীয় শহর দামিয়েত্তার মধ্যে সংযোগ সড়কে টেক্সটাইল কর্মীবাহী এক বাসের সঙ্গে এক কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

অন্তত ২২ নারী ও পুরুষ পোশাক কারখানা শ্রমিক এতে নিহত এবং অপর ৮ জন আহত হন।

নিরাপত্তা কর্মীরা জানায়, এ ঘটনার ঘন্টা খানেক পরেই লোহিত সাগরের তীরবর্তী এইন শোকনা রিসোর্টে যাওয়ার পথে কায়রোর পূর্বাঞ্চলে পর্যটক বহনকারী দু’টি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের অপর এক দুর্ঘটনা ঘটে।

মেডিকেল সূত্র জানায়, দুই মালয়েশিয়ান, এক ভারতীয় এবং গাড়ির চালক, গাইড এবং নিরাপত্তাকর্মীসহ তিন মিশরীয় এ দুর্ঘটনায় নিহত হয়। অন্তত ২৪ জন এতে আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই পর্যটক। তাদের কারো কারো অবস্থা গুরুতর। সূত্র: বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!