1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

সেনাবাহিনী দরকার নেই, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: সিইসি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘ঢাকা সিটি নির্বাচনে সেনাবাহিনী দেয়ার কোনও দরকার নেই। সেনাবাহিনী ব্যতিত অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী পুলিশ, র‌্যাব-বিজিবি মাঠে থাকবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ইলেকট্রিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারের মাধ্যমে হবে।

আজ শনিবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমরা ত্রুটিমুক্ত নির্বাচন করার জন্যই ইভিএম ব্যবহার করবো ঢাকা সিটি নির্বাচনে। যাতে লোক ভোট দিতে গিয়ে ভোট দিয়ে আসতে পারে। এখানে ক্রুটিযুক্ত হওয়ার কোনও সুযোগ রাখতে চাই না। নির্বাচন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং আশা করছি সব দল প্রার্থী দিবে।’

সিইসি বলেন, ‘আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি— ইভিএম’র মাধ্যমে ক্রুটিমুক্ত নির্বাচন করা সম্ভব। বিশ্বের সব দেশ থেকে ইভিএম উঠে গেছে তা না। কিছু কিছু বিষয় আছে, যদি জার্মানির তুলনা ধরা হয়, তাহলে তাদের প্রযুক্তি এবং তাদের যে অগ্রগতি, তাতে আমাদের মাঠ পর্যায়ের ব্যবধান রয়েছে। ভোটের মাঠে ওই সকল দেশের যা প্রেক্ষাপট তার সাথে আমাদের দেশের প্রেক্ষাপটের তুলনা করা চলে না।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি ইভিএমই ভোটারদের নিশ্চিত করা এবং তাদের ভোট দেয়ার ব্যাপারে একটি অবস্থান সৃষ্টি করার একটা সহজ উপায়। পাশাপাশি ইভিএম ত্রুটিযুক্ত এটাও ঠিক না, কোন এক্সপার্ট এ কথা বলেনি।’

সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের উক্তিকে উল্লেখ করে সাংবাদিকরা ইভিএম প্রযুক্তি কতটা সঠিক জানতে চাইলে সিইসি বলেন, ‘বদিউল আলম মজুমদার সাহেবকে ইভিএম’র বিষয়ে উপযুক্ত লোক বলে মনে করি না, এই প্রযুক্তির বিষয়ে তাকে সেইভাবে দক্ষ গণ্য করি না।

তিনি বলেন, ‘যারা নির্বাচন পরিচালনা করেন এবং ইভিএম যারা ব্যবহার করেন, প্রয়োগ করেন তাদের আমি জিজ্ঞেস করেছি। তারা ইভিএমএ সাচ্ছন্দ্য বোধ করার কথা বলেছেন। আমরা আন্তরিকভাবে নির্বাচন পরিচালনা করবো, আমাদের ব্যবস্থাপনার মধ্যে কখনও ত্রুটি ছিলো না, এখনও থাকবে না।’

জাতীয় সংসদ নির্বাচনের পর অন্যতম এই সিটি নির্বাচনে সেনা মোতায়েনের কোনও সম্ভাবনা নেই বলেও জানান সিইসি। এ ধরনের নির্বাচন পরিচালনারা জন্য তাদের যথেষ্ট যোগ্যতা ও সক্ষমতা রয়েছে প্রশাসনের।’ভোটারদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটারদের প্রতি আহবান থাকবে নির্বাচনে ভোট দেয়ার জন্য। তার পাশাপাশি প্রার্থীদেরও কর্তব্য ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়া। নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন হলে ভোটার সংখ্যা বাড়বে। যেমনটা ভোলার লালমোহন পৌরসভায় ৭১ শতাংশ ভোটার গেছে ইভিএমএর মাধ্যমে। কারণ, এখানে নির্বাচন প্রতিযোগিতামূলক ছিলো।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!