1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাংবাদিকতায় দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের বিকল্প নেই: অ্যাটর্নি জেনারেল

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

সাংবাদিকতায় দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কোন বিকল্প নেই। বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতার উচ্চতা আরো সমৃদ্ধ করতে হবে বলে জানিয়েছেন এটর্নী জেনারেল মাহবুবে আলম।

আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামে’র (জিডিজেএফ) দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিডিজেএফ সভাপতি সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া, নজরুল ইসলাম বাবু এমপি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, কবি হালিম আজাদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ মেহবাহ উদ্দিন আহমেদ, সমাজসেবক শেখ লেলিন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী ও অর্থ সম্পাদক আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এটর্নী জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের আরো বেশি সংগঠিত হওয়ার আহবান জানিয়ে বলেন, একতাই সাংবাদিকদের আরো বেশি করে আর্থ সামাজিক নিরাপত্তা দিতে পারে। কেউ যেন মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজকে কলুষিত করতে না পারে সেদিকে সাংবাদিকদের আরো সচেতন হতে হবে।

সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করা হয় ও সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

পরে জিডিজেএফ-এর নির্বাচন কমিশনারের পক্ষে সৈয়দ আফসার সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটাজীকে সভাপতি, শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আতাউর রহমানকে অর্থ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। সূত্র: বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!