1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গোবিন্দগঞ্জে যৌতুকের দাবী মিটাতে না পারায় স্ত্রীকে নির্যাতন ৩ মাসের গর্ভপাত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক মিয়ার নির্মম নির্যাতনের শিকার ৩ মাসের অন্তসত্তা স্ত্রী রুকশানা বেগম (২৪) এর গর্ভপাত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চক কোচমুড়ি গ্রামের সোহরাব আলীর মেয়ের সাথে একই গ্রামের শিক্ষক আকতার হোসেনের ছেলে মানিক মিয়া (৩৩) এর সাথে ২০১১ সালে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই মানিক মিয়া ২ লাখ টাকা যৌতুক দাবী করে আসছে স্ত্রী রুকশানার নিকট। তার পরিবারের পক্ষে এ যৌতুক দেয়ার মত কোন সামর্থ্য নেই। এ কারনেই বিয়ের পর থেকে স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছে।

গত রবিবার রুকশানা বেগম বাবার বাড়ী থেকে গোবিন্দগঞ্জ পৌরসভার হীরক পাড়ার ভাড়া বাসায় আসায় সময় মানিক মিয়া রাস্তা থেকে স্ত্রী রুকশানা বেগমকে উঠে নিয়ে তার ফুলপুকুরিয়া ব্যবসা প্রতিষ্ঠানে আটকে রেখে দোকানের সার্টার ফেলে দিয়ে সেখানেই তার উপর নির্মমভাবে নির্যাতন চালায়।

তার নির্মম নির্যাতনের কারনে ৩ মাসের অন্তসত্তা রুকশানা বেগমের ব্লাড ভাংতে থাকে। এ সময় তার চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।

ওই দিন রাতেই রুকশানা বেগম বাদী হয়ে পাষন্ড স্বামী মানিক মিয়াকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!