1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান

৭ গুণীজন পাচ্ছেন বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

দেশের সাত গুণীজন পাচ্ছেন বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০১৯। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা এই ফেলোশিপ পাচ্ছেন। ২৮ ডিসেম্বর শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভায় তাদের হাতে এ ফেলোশিপ তুলে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফেলোশিপ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

ফেলোশিপ প্রাপ্তরা হলেন- অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন (শিক্ষা ও গবেষণা), শেখ মোহাম্মদ শহীদুল্লাহ (প্রকৌশল), জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক (চিকিৎসাসেবা), কুমুদিনী হাজং (সমাজসেবা), কাঙ্গালিনী সুফিয়া (সংগীত), আলী যাকের (সংস্কৃতি) এবং আসাদুজ্জামান নূর (সংস্কৃতি)।

শনিবার সকাল ৯টায় বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভা শুরু হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে।

অনুষ্ঠানে বাংলা একাডেমি পরিচালিত পাঁচটি পুরস্কার- সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৯, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৯, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৯, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০১৯, হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার ২০১৯ এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০১৯ দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!