1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

প্রত্যেক ইউনিয়নে খাদ্য গুদাম নির্মাণ করে হাটে হাটে ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

ধানের ন্যায্যমূল্যসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পূরণ এবং প্রত্যেক ইউনিয়নে খাদ্য গুদাম নির্মাণ করে হাটে হাটে ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সদর উপজেলা শাখার উদ্যোগে আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে শহরে ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকা, বাসদ মার্কসবাদী জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা অবিলম্বে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, সকল কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, ক্ষেতমজুরদের সারা বছর কাজ ও আর্মি রেটে রেশন, বিনা পয়সায় শিক্ষা- চিকিৎসা নিশ্চিত, গ্রামীণ সকল বয়স্ক বিধবা-প্রতিবন্ধীদের তালিকা করে নূন্যতম ভাতা ৫ হাজার টাকা চালুর দাবি জানান। সেইসাথে কৃষকদের সার্টিফিকেট মামলা প্রত্যাহার, বিনাসুদে ঋণ দাও, এনজিও মহাজনী সুদের হয়রানী-জুলুম বন্ধ, কোল্ড ইনজুরি রোগ থেকে রবি ফসল রক্ষা এবং সদর উপজেলার কামারজানিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও আন্দোলনকারিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!