1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

ফিলিপাইনে টাইফুনে ১৬ জনের প্রাণহানি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

ফিলিপাইনের মধ্যাঞ্চলে প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রাম ও জনপ্রিয় পর্যটন এলাকায় টাইফুনের আঘাতে কমপক্ষে ১৬ ব্যক্তির প্রাণহানী ঘটেছে।
গতকাল বড়দিনে টাইফুনে প্রানহাণীর কথা আজ বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানায়। খবর এএফপির।

ঘন্টায় ১৯৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুন ফানফোন ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলেছে। ফলে সেখানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কয়েকটি ক্ষতিগ্রস্থ এলাকায় এখনো ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।তবে দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানান, ভিসায়াসের শহর ও গ্রামসমূহে ১৬ জনের প্রাণহানির কথা নিশ্চিত জানা গেছে। বোরাকায়, কোরন এবং অন্যান্য অবকাশ কেন্দ্রসমূহে এই টাইফুন আঘাত হানে।

কালিবো বিমান বন্দরে আটকে পড়া কোরিয়ার এক পর্যটক সেখানে থেকে এএফপিকে ছবি পাঠিয়েছে। তিনি জানান, কালিবো বিমান বন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

জুং বাইয়ুং ইনস্টাগ্রাম মেসেঞ্জারে জানান, সেখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার পর ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার কিছু প্রচেষ্টা নেয়া হয়েছে। বিমান বন্দরের ১০০ মিটার এলাকায় ভগ্নদশা দেখা গেছে। ফ্লাইট বাতিল হওয়ায় সেখানে অনেকে হতাশাগ্রস্থ হয়ে পড়ে।

তিনি বলেন, ‘এখনো ট্যাক্সি চলছে তবে বৃষ্টি ও বাতাস থাকায় কেউ বিমানবন্দর ত্যাগ করতে চাইছিলাম না।’

টাইফুন ফানফোন একই অঞ্চলে ২০১৩ সালে আঘাত হানা সুপার টাইফুন হায়ানের চেয়ে অনেকটাই দুর্বল প্রকৃতির। ওই দুর্যোগে ৭,৩০০ লোকের প্রাণহানি ঘটেছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!