1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

আজ বছরের শেষ সূর্যগ্রহণ ‘রিং অব ফায়ার’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আজ (বৃহস্পতিবার)। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে।সূর্যকে বড় জোড় তিন মিনিট ৪০ সেকেন্ড এই অবস্থায় দেখা যাবে।

সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এ মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন বিশ্ববাসী।

সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ সকাল ৯টা ২মিনিটে শুরু হয়ে সম্পন্ন হবে বেলা ১২টা ৬ মিনিটে। আর সর্বোচ্চ সূর্যগ্রহণ সকাল ১০টা ২৮ মিনিটে হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞানীরা।

আবহাওয়া অধিদফতর জানান, ঢাকায় সকাল ৯টা ৪মিনিট ৪৮ সেকেন্ড সূর্যগ্রহণ শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ড। আর কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২৯ মিনিট ১৮ সেকেন্ডে। ময়মনসিংহে ৯টা ৬ মিনিটে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ৮ মিনিট ২৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩১ মিনিটে। চট্টগ্রামে ৮টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১১টা ৫৮ মিনিটে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২০ মিনিট ৩৬ সেকেন্ডে।

সিলেটে শুরু হবে ৯টা ৩৬ সেকেন্ডে, সম্পন্ন হবে ১২টা ৩ মিনিটে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২৫ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ড শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ৪ মিনিট ৪২ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২৭ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে ৯টা ১২ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ১৪ মিনিট ৩৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩৭ মিনিট ১২ সেকেন্ডে। রংপুরে ৯টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩৭ মিনিট ৪৮ সেকেন্ডে।

বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে খালি চোখে, বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্যে সূর্যগ্রহণ না দেখতে অনুরোধ করা হয়েছে। জাদুঘরের পক্ষ থেকে সোলার টেলিস্কোপ এবং সোলার ফিল্টারের সাহায্যে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!