1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

চৌগাছায় ছেলের হাতে বাবা-মা খুন

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা ও মাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা মহিরউদ্দিন (৬৫) ও মা আয়না বেগম (৫৫)। এ ঘটনায় নিহতদের ছেলে মিলনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহতদের বাড়ি গ্রামের অন্য বাড়িগুলো থেকে একটু দূরে ফাঁকা জায়গায় অবস্থিত। দুপুর ১২টার দিকে ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা বাড়িতে গিয়ে মহিরউদ্দিন ও আয়না বেগমকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একই সময়ে তাদের বড় ছেলে মিলনকে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা তার পিছু নেন। দুপুর ১টার দিকে গ্রাম থেকে তিন-চার কিলোমিটার দূরের একটি মাঠের মধ্য থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুজনের ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাদের ছেলে মিলন হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। মিলন আগে থেকেই মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করত। তবে তাদের ছোটভাই লেখাপড়ার জন্য বাড়ির বাইরে থাকে।

চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা-মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে মিলন। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিলনকে আটক করা হয়েছে।ওসি বলেন, ছেলে মিলন মাদকাসক্ত নয়, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!