1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

সবাই একমত হলে ইভিএম ব্যবহার করা হবে না: সিইসি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন না করার ব্যাপারে সবাই একমত হলে এ পদ্ধতি প্রয়োগ করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের’ দুদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিইসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম ও মাহবুব তালুকদার।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইভিএমের মাধ্যমে সহজে এবং নির্বাচনে যারা ভোট দিবে তাদের ভোটাধিকার সফলভাবে প্রয়োগ করতে পারবেন। আপনারা যারা মাঠে-ময়দানে আছেন দেখবেন, যারা প্রয়োগ করবেন, তাদের কাছে সন্দেহ থাকলে আমাদের বলবেন। যদি সবাই বলেন, ইভিএম দিয়ে নির্বাচন ভালোভাবে পরিচালনা করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করব না।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা ইভিএম দিয়ে অনেকগুলো নির্বাচন করলাম। জাতীয় সংসদ নির্বাচন করলাম, স্থানীয় সরকার নির্বাচন করলাম, সেখানে আমরা সফলতা পেয়েছি। সেখানে আমরা এটা ধরে রেখেছি। কেন ধরে রেখেছি, কারণ আমরা চাই ভোটার যেন তার ভোট দিতে পারে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!