1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

বিএনপি’র মেয়র প্রার্থীদের চূড়ান্ত নাম ২৮ ডিসেম্বর

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এর দুইদিন আগে (২৬ ডিসেম্বর) প্রার্থীদেরকে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে হবে। আর তা জমা দিতে হবে ২৭ ডিসেম্বর।

গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের দলকে জেতানোর জন্যই তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া ইভিএম-এ যথেষ্ট কারচুপির সুযোগ রয়েছে, তাই ইভিএম না ব্যবহারে দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে দুই সিটিতে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে। ২৭ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দিতে হবে। মনোনয়ন বোর্ড ২৮ ডিসেম্বরে বসে প্রার্থী চূড়ান্ত করবে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর এবং তা প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। এবার দুই সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা ওই বছরের ১৪ মে আর দক্ষিণ সিটিতে ১৭ মে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এই হিসেবে ঢাকা উত্তরের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে আর দক্ষিণের আগামী ১৬ মে। আইন অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ শেষের পূর্বতন ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্য-বাধকতা রয়েছে।সে অনুযায়ী, এরই মধ্যে ঢাকার দুই সিটির ভোটের ক্ষণ গণনা শুরু হয়েছে। ১৪ নভেম্বর নির্বাচন উপযোগী হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ১৮ নভেম্বর নির্বাচন ক্ষণ গণনা শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!