1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

চট্টগ্রামে ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের পাতা ফাঁদে পড়ে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের আমদানি-রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের এক কর্মকর্তা। তার কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-১ এর কার্যালয় থেকে তাকে গ্রেফতার করেছে দুদকের একটি দল।

গ্রেফতার আল মাহমুদ হোসেন আমদানি-রফতানি নিয়ন্ত্রকের কার্যালয়ে সহকারী নিয়ন্ত্রক হিসেবে কর্মরত।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মো. মাহবুবুল আলম জানান, আশা করপোরেশনের কর্মকর্তা আজিমুল ইসলামের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময় আল মাহমুদ হোসেনকে গ্রেফতার করা হয়। আইআরসি নবায়ন করতে গড়িমসি করছিলেন ওই কর্মকর্তা। একপর্যায়ে এ কাজের জন্য তিনি আজিমুল ইসলামের কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাকে আদালতে প্রেরণ করা হবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বলেন, ‘লাইসেন্স নবায়নের জন্য এক ব্যক্তির কাছে আল মাহমুদ হোসেন ঘুষ দাবি করেছিলেন। তিনি আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। আমরা তখন ঘুষের টাকাসহ মাহমুদকে গ্রেফতারে ফাঁদ পাতি।আজ মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আল মাহমুদ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।’গ্রেফতারের পর আল মাহমুদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!