1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ

সোমালিয়ায় আইএস’র প্রথম আত্মঘাতী হামলা : নিহত ৫

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

ইসলামিক স্টেট (আইএস) প্রথমবারের মতো গোলযোগপূর্ণ আফ্রিকান দেশ সোমালিয়ায় আত্মঘাতী হামলা চালিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বোসাসোর একটি চেকপয়েন্টে এই হামলায় পাঁচজন নিহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে।
জিহাদি গোষ্ঠীটির নিজস্ব ধাঁচের সংবাদ সংস্থা আমাকের বরাত দিয়ে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ জানিয়েছে, ‘এটি ছিল বিস্ফোরক শরীরে বেঁধে শহীদ হওয়ার অভিযান।’
মঙ্গলবার রাতে আধা-স্বায়ত্তশাসিত এলাকা পুন্টল্যান্ডের একটি চেকপয়েন্টে আত্মঘাতী ওই বোমা হামলাকারী তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ দাহির আদান বলেন, ‘এই হামলায় এক নিরাপত্তা কর্মকর্তা ও চার বেসামরিক লোক নিহত হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হোটেলের কাছে বিস্ফোরণ ঘটানো হয়। হোটেলটিতে প্রায়ই স্থানীয় কর্মকর্তারা বৈঠক করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!