1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

গাইবান্ধায় কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন তোড়ন ও আলোক সজ্জার মধ্য দিয়ে আজ ২৩ ডিসেম্বর সোমবার নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলায়াত, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, সহকারি শিক্ষক কম নৈমিত্তিক ভোগ করায় সম্মাননা, শ্রেষ্ঠ মা’কে সম্মাননা, বিদায়ী শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সার্বিক সহযোগিতায় ও শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
বর্ষপূতি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিদ্যালয় সংলগ্ন মোল্যাবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সদস্য প্রকৌশলী মো. শামীম প্রামানিক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, বিশেষ অতিথি সহকারি শিক্ষা অফিসার মো. মাসুমুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরিফুল ইসলাম, সহকারি শিক্ষক মশিউর রহমান, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মজিবুর রহমান, সদস্য আব্দুল লতিফ, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু প্রমুখ।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মুরাদ আল কিবরিয়া ও শিরিন খাতুন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!