
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় র্যাবের অভিযানে ৪৭৯ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ড ভ্যানসহ তিন বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার।
আটক বিক্রেতারা হলেন- নরসিংদী জেলা সদরের প্রতাব গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান (৩২), মৌলভীবাজার জেলা সদরের সমপাশি গ্রামের নূর ইসলাম মিয়ার ছেলে রুবেল (১৯) ও কুষ্টিয়া জেলা সদরের চর মাইল গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে দুলাল মিয়া (২৮)।তিনি জানান, গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্তে সলঙ্গা থানা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ভাই ভাই চা স্টলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকাগামী ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৭৯ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।