1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

সাঁওতাল পল্লীতে হামলায় জড়িতদের গ্রেফতার ও জমি ফেরতের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

বহুলআলোচিত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলা, বসতবাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, ক্ষতিপূরণ, এবং হত্যার বিচার ও বাপ-দাদার জমি ফেরতের দাবীতে আজ ২১ ডিসেম্বর শনিবার দুপুরে সাপমারা ইউনিয়নের কাটামোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, কোষাধ্যক্ষ সুফল হেমব্রম, সাঁওতাল হত্যা মামলার বাদী থমাস হেমব্রম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রভাবিত হয়ে সাঁওতাল হত্যা মামলার ঘটনায় জড়িত মূল আসামীদের বাদ দিয়ে যে চার্জশিট দিয়েছেন তা প্রত্যাহার করে পুনরায় মূল আসামিদের নাম অন্তর্ভূক্ত করে চাজশীট দেয়ার দাবি জানান। তারা বলেন, আমাদের নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে, হত্যার বিচার ও ক্ষতিপূরণসহ বাপ-দাদার জমি ফেরত দিতে হবে।

এর আগে হিমেল হাওয়া ও কনকনে শীত উপেক্ষা করে সাঁওতাল পল্লী মাদারপুর ও জয়পুরপাড়া থেকে কয়েক শ’ সাঁওতাল নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কাটামোড়ে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!