1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

নতুন কমিটির কাছে নিরপেক্ষ নির্বাচন চাইলেন ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করব আ.লীগের নতুন যে কার্যকরী পরিষদ গঠিত হয়েছে, এই পরিষদ তাদের অতীতের অপকর্মগুলো ভুলে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অতিদ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে। যে নির্বাচনটি নিরপেক্ষ সরকারের অধীনে হবে। নির্বাচন কমিশনের অধীনে হবে। তারা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে।

আজ শনিবার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর রাতে ব্রিফিং করে তিনি এ কথা বলেন।

দুই ঘণ্টাব্যাপী বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়,  আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আ.লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। জাতি গঠনে, দেশের স্বাধীনতা লাভে অতীতে অনেক গৌরবময় ত্যাগ তাদের রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দলটির হাতেই বার বার গণতন্ত্র নিহত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আজকের সভায় সদ্য প্রয়াত বরেণ্য ব্যক্তিত্ব স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে জিয়া পরিষদের সভাপতি প্রয়াত কবির মুরাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার চিকিৎসার জন্য জামিনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু জামিন না দেওয়ায় আজকের বৈঠকে উদ্বেগ ও অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া খালেদা জিয়ার মুক্তির জন্য কার্যকরী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করার জন্য একটি উপ-কমিটি করা হয়েছে। সারাবছর এই অর্ধশত বার্ষিকী পালন করার জন্য যে কমিটি করা হয়েছে, এর কনভেনর করা হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সদস্য করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানকে। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সদস্য যোগ করতে পারবেন।

ফখরুল বলেন, ভারতীয় লোকসভায় নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি ইস্যুতে বাংলাদেশ ও বিএনপিকে জড়িয়ে যে ধরনের উক্তি করা হয়েছে, সে বিষয়ে আগামীকাল রোববার বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলন করা হবে। বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলার শুনানি শেষ হয়েছে। যা রায়ের অপেক্ষায় আছে। যেহেতু গাম্বিয়া এই বিষয়টি তুলে এনেছে এবং তাদের সঙ্গে সহযোগিতা করেছে কানাডা ও নেদারল্যান্ডস। সেজন্য সিদ্ধান্ত হয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হবে। তবে দুঃজনক হলো এখানে বাংলাদেশের কোনো ভূমিকা ছিল না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!