1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

দ্বিতীয়বারের মতো টিভি চ্যানেলগুলোকে সতর্ক করল ভারত

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের প্রচার-প্রচারণা নিয়ে টেলিভিশন চ্যানেলগুলোকে দ্বিতীয়বারের মতো সতর্ক করে নোটিশ জারি করেছে দেশটির সরকার।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নোটিশ জারি করা হয়েছে।জারি করা নোটিশে বলা হয়েছে, সব টেলিভিশন চ্যানেলের উচিত সহিংসতায় উসকানি দিতে পারে বা আইনশৃঙ্খলাবিরোধী বা দেশবিরোধী আবেগ উৎসাহ পায় এমন কোনো কিছু প্রচার থেকে বিরত থাকা। এছাড়া দেশের সংহতি, কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠী আক্রান্ত হতে পারে এমন কোনো কিছু প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে ওই নোটিশে। দশ দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো এই ধরণের নোটিশ জারি করা হয়েছে। গত ১২ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হওয়ার পর থেকেই ভারত জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। এসব বিক্ষোভে বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। অনেকে নিহতও হয়েছে। কয়েকটি স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছে।প্রসঙ্গত, ১১ ডিসেম্বর প্রথমবার এই ধরণের নোটিশ জারি করা হয়। সেদিন ভারতের রাজ্যসভায় সংশোধিত নাগরিকত্ব আইন পাসের পর কয়েকটি রাজ্যে বিক্ষোভ শুরু হলে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!