1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

আ.লীগের নতুন কমিটিতে পদ পেলেন যারা

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

২১তম কাউন্সিলে আ.লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। ২১তম কাউন্সিলে শেখ হাসিনা আবার আ.লীগের সভাপতি ও  ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে এবং সভাপতিমণ্ডলী ও উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। পদোন্নতিও হয়েছে অনেকের।

সদ্যবিদায়ী কমিটি সভাপতিমণ্ডলীর পদ থেকে বাদ পড়েনি কেউ। ১৭ সদস্যের সভাপতিমণ্ডলীতে আগের ১৪ জনই বহাল রয়েছেন।

কমিটিতে নতুন মুখ হিসেবে এসেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে সভাপতিতে পদোন্নতি পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

আ.লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন অন্যবারের মতো দীর্ঘ হয়নি। অধিবেশনের প্রথমভাগেই সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, বাজেট পাশ, দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধন হয়ে যায়।

মধ্যাহ্ন বিরতির আগেই কমিটি বিলুপ্ত করে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। বাইরে উপস্থিত দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় উৎফুল্ল হয়ে ওঠেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন মাহবুব উল আলম হানিফ এবং ডাক্তার দীপুমণি। আর সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে এই পদে এসেছেন বাহাউদ্দিন নাসিম। আর প্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে এসেছেন ড. হাছান মাহমুদ।

৮জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে।  আগের কমিটির আহমদ হোসেন, বি এম মোজাম্মেল এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন রয়ে গেছেন। আর সদস্য থেকে পদোন্নতি পেয়ে যুক্ত হয়েছেন এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

সভাপতিমণ্ডলীর ১৯ সদস্যের মধ্যে আগের কমিটির ১৪ জনই বহাল থাকছেন বলে জানা গেছে। ৩টি শূন্যপদে জায়গা পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও শাজাহান খান।

২১টি সম্পাদকীয় পদের মধ্যে বেশ কয়েকটি ঘোষণা করা হয়েছে। প্রচার সম্পাদক হয়েছেন আব্দুস সোবহান গোলাপ। তিনি আগের কমিটির দপ্তর সম্পাদক।  আর উপ দপ্তর থেকে দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিপ্লব বড়ুয়া।

সদস্য থেকে আইন বিষয়ক সম্পাদক হয়েছেন জীবুল্লাহ হিরু। আগের কমিটির পদেই রয়েছেন কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

উপদেষ্টা পরিষদ থেকে শুধু বাদ পড়েছেন ড. মহিউদ্দিন খান আলমগীর ও রাজীউদ্দিন আহমেদ রাজু।

এর আগে, নবমবারের মতো আ.লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এছাড়া দলের গঠনতন্ত্রে বেশকিছু পরিবর্তনসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!