1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

লুঙ্গি-টুপি পরে ট্রেনে পাথর ছুড়তে গিয়ে ধরা ৬ বিজেপি কর্মী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

স্থানীয়ভাবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী হিসেবে পরিচিত এক যুবক এবং তার ৫ সহযোগীকে লুঙ্গি এবং টুপি পরে ট্রেনে পাথর ছোড়ার অভিযোগে আটক করেছে মুর্শিদাবাদ পুলিশ।

গত বুধবার স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

স্থানীয়দের দাবি, তারা বিজেপির ওই কর্মী এবং সহযোগীদের ট্রেনের ইঞ্জিনে পাথর ছুড়তে দেখার পর হাতেনাতে ধরে ফেলেন।

যদিও বিজেপি দাবি করছে, তাদের কোনো কর্মী এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়।

কোনো ঘটনার দিকে ইঙ্গিত না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন, বিজেপি তাদের কর্মীদের জন্য প্রচুর পরিমাণে টুপি কিনে রেখেছে যেন বিক্ষোভের সময় এগুলো পরিধান করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। পরে এর দায় নির্দিষ্ট একটি গোষ্ঠীর বিরুদ্ধে চাপিয়ে দেওয়া সহজ হবে।

সংশোধীত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের পোশাক দেখে চেনা যায় উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘বিক্ষোভকারীদের পোশাক দেখেই চেনা যায় তারা কারা।’

মুর্শিদাবাদ পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, ট্রেনের ইঞ্জিনে পাথর ছোড়ার অভিযোগে বিজেপি কর্মী অভিষেক সরকারসহ রাধামাধব তলা গ্রামের ৬ যুবককে পুলিশ আটক করেছে।

জেলা পুলিশের প্রধান মুকেশ বলেন, তারা বলেছে, নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও বানাতে লুঙ্গি এবং টুপি পরিধান করেছে। তবে, তারা তাদের বক্তব্যের পক্ষে কোনো তথ্য দেখাতে পারেনি।

অভিষেককে স্থানীয় বিজেপি নিজেদের দলের কর্মী হিসেবে স্বীকার করলেও দলের জেলা সভাপতি গৌরি শঙ্কর ঘোষ বলেন, সে আমাদের দলের কর্মী নয়। আমরা রাধামাধব তলার এমন কোনো ঘটনার বিষয়ে জানি না।১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!