1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

‘স্বপ্নপুরী’ থেকে জামায়াতের আমিরসহ ৮৩ জন আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

পিকনিকের আড়ালে গোপন বৈঠক করার সময় জামায়াতের ৮৩ নেতাকর্মীকে আটক করেছে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় পিকনিকস্পট ‘স্বপ্নপুরী’ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের ৮৩ জন রোকনকে আটক করা হয়।

আটকদের মধ্যে জয়পুরহাট জেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানসহ জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলা ও উপজেলা জামায়াতের ৮৩ জন রোকন সদস্য রয়েছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জয়পুরহাট জেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানসহ ৮৩ রোকনকে নিয়ে দিনাজপুর স্বপ্নপুরীতে ‘রোকন সম্মেলন’ করছেন। এ সময় এনএসআইয়ের যুগ্ম পরিচালক শেখ গোলাম মোস্তফা শুভর নেতৃত্বে দিনাজপুরের নবাবগঞ্জ পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে ২টি পিকনিকের বাস ভাড়া করে স্বপ্নপুরীতে গিয়ে অবস্থান নেয় জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার জামায়াতের রোকনসহ সহকর্মীরা। সেখানে তারা সম্মেলনের আয়োজন করে। বিকেল ৪টার দিকে দিনাজপুর এনএসআই গোপন সংবাদের ভিক্তিতে বিষয়টি জানতে পারে।

এ সময় এনএসআইয়ের যুগ্ম পরিচালক শেখ গোলাম মোস্তফা শুভ কর্মকর্তাদের নিয়ে নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় স্বপ্নপুরীতে অভিযান চালায়। অভিযানে সম্মেলন চলা অবস্থায় জয়পুরহাট জেলার বাংলাদেশ জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানসহ ৮৩ জন রোকনকে আটক করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে আমরা এখনো স্বপ্নপুরীতে রয়েছি। আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াতের ওই ৮৩ নেতা ২টি মিনিবাস, ৩টি প্রাইভেট কার, ৮/১০টি মোটরসাইকেলসহ স্বপ্নপুরীতে এসেছিলেন। এ সময় সেখান থেকে কিছু জিহাদী বই, লিফলেট উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!