1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পৌর টোল ব্যতিত বেআইনী চাঁদায় বন্ধ, লাইসেন্স ফি হ্রাসসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় জেলা শহরে অটোবাইক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ পৌরসভা টোল ব্যাতিত অন্য কোন সংগঠনের নামে বেআইনীভাবে অটোবাইক চালকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ, লাইসেন্স নবায়ন ফি হ্রাসসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধা শহরে অটোবাইক চালকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা গাইবান্ধা পৌরসভার মেয়র ও জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে। গাইবান্ধা জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হতদরিদ্র অটোবাইক শ্রমিকদের নিকট থেকে কতিপয় সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদকাসক্ত যুবক জেলা শহরের রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে লাঠি হাতে দাঁড়িয়ে থেকে বেআইনীভাবে চাঁদা আদায় করছে। ফলে অটোবাইক চালকরা এবং অটোবাইকে চলাচলকারি যাত্রীরা নানা বিপাকে পড়ছে এবং চরম হয়রানীর শিকার হচ্ছে। সেজন্য অবিলম্বে এই অবৈধ চাঁদা আদায় বন্ধ, শহরের ৭টি পয়েন্টে স্ট্যান্ড ও যাত্রী ছাউনি নির্মাণ, পৌরসভা নির্ধারিত অটোবাইকের চালকদের লাইসেন্স নবায়ন ফি হ্রাস এবং পৌরসভার নম্বরবিহীন অটোবাইক পৌরসভায় প্রবেশ বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় এই জেলার অটোবাইক শ্রমিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!