
গাইবান্ধার পলাশবাড়ীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহ করার লক্ষ্যে লটারি অনুষ্ঠিত হয়।
১৮ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলার হোসেনপুর,মহদীপুর, বেতকাপা, মনোহরপুর,ও হরিনাথপুর ইউনিয়নের উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয় যাদের কাছ থেকে সরকারি মূল্যে ১০৪০টাকা দামে ধান কেনা হবে।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি মৌসুমে বাজারে ধানের দাম না থাকায় লাগাতার লোকসান দিয়ে আসছেন কৃষকরা। লোকসান পূরণ করার লক্ষ্যে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য জেলা প্রশাসনের নির্দেশক্রমে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের।
পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ,উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুব হোসেন,ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আব্দুল কাদের বকসী, ক্রয় কমিটির সদস্য, মিল চাতাল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দীলিপ চন্দ্র সাহা, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু,পলাশবাড়ী থানার এসআই আজিজ, ছাড়াও সাংবাদিক এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান সংগ্রহ অভিযানে ২৬ টাকা কেজি দরে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫শ ৪০ মেট্টিক টন। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্টিক টন করে ধান ক্রয় করা হবে #