
রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আর আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।